top of page
Search

History of Wood Block / উড ব্লক বা কাঠ ব্লকের ইতিহাস

Updated: Mar 21, 2023

মনিপুরী হোক আর বাটিক, যে কাপড়ই হোক না কেন উড ব্লক কিন্তু সবকিছুতে মানিয়ে যায়। আমি ব্লকের ফিউশন নিয়ে কাজ করছি প্রায় ২৫বছর ধরে। মাঝে কিছুদিন আমার কাজে বিরতি থাকলেও আবার আমি আমার স্বপ্নের পথে। আবার নতুন করে কাজ করতে অনেক ভালো লাগছে।

উডব্লক এমন একটা কাজ যা সবধরনের কাপড়ে ফুটিয়ে তোলা যায়৷ সেটা হতে পারে সুতি কাপড়, মুনিপুরী কাপড় ইত্যাদি।



উড ব্লক বা কাঠ ব্লকের ইতিহাস নিম্নে তুলে ধরা হলোঃ বিশ্বে সর্ব প্রথম কাঠ ব্লক প্রিন্টের প্রচলন শুরু হয় চায়না থেকে যা মুলত সিল্ক কাপড়ের এর উপরে অক্ষর ছাপার কাজে ব্যবহার হত। তিন রঙের সমন্বয়ে ফুল, লতা, পাতা দিয়ে এর যাত্রা শুরু হয়। চায়নার ইয়ুংখ মিউজিয়ামে এখনও তখনকার প্রায় ৪০ হাজার অক্ষরের কাঠের ব্লক সংরক্ষিত আছে। আর লেখা মুদ্রণে ছবিসহ বই ছাপার কাজেই মূলত এই কাঠ ব্লকের ব্যবহার বেশি হতো। চায়না মূলত কাঠ ব্লক শুরু করেছিল তাদের অক্ষরগুলো সংরক্ষন করার জন্যই। যা বর্তমানে বস্ত্ৰ শিল্পের এক বিশেষ অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। দশম শতাব্দীর দিকে মধ্যপ্রাচ্য থেকে বিশেষ করে মিশরে এই উডব্লকের বহুল ব্যবহার দেখা যায়। আরবিতে এ প্রক্রিয়া কে বলা হত "তারশ"। হান সাম্রাজ্যের রাজত্বকালে মূলত এটার যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে ২২০ শতাব্দীর দিকে এবং প্রায় শত শত বছর আগে এশিয়াতেও এর প্রচলন শুরু হয়। ধীরে ধীরে চায়না থেকে শুরু হওয়া কাঠ ব্লক প্রিন্ট ইউরোপ, এশিয়াতেও জায়গা করে নিল। পরবর্তীতে ১৭৬০ সালের দিকে জাপানে যখন এর প্রসার ঘটে, তখন তা শুধু তিন রঙের মুদ্রনে সীমিত না থেকে বহু রঙের মুদ্রনে ব্যবহার হতে থাকে । যেহেতু এটা বই ছাপার কাজেই শুধু ব্যবহার হত তাই তখন অক্ষরগুলো কালো থাকলেও ছবিগুলোকে খুব কালারফুল করা হতো । জাপানে এ মুদ্রন প্রক্রিয়াকে “নিশিকি” বলে। প্রায় চৌদ্দ শতকের দিকে ভারতেও ডউব্লকের ব্যাপক প্রসার ঘটে যা মূলত বস্ত্ৰ শিল্পের উপর প্রিন্টের জন্যই ব্যবহার হত। এবং যেটা পরবর্তীতে বিশাল এক শিল্পতে পরিণত হয়। সিল্ক এবং কটনের উপর করা কাঠের ব্লক প্রিন্ট তখন ব্যপক জনপ্রিয়তা লাভ করে। আমাদের দেশেও ডউব্লকের অনেক ব্যবহার হচ্ছে। উড ব্লকের বিভিন্ন ফিউশন আমাদের দেশের পোশাক শিল্পের ফ্যাশনে অনেক পরিবর্তন এনেছে। বিভিন্ন ফ্যাশন হাউসগুলো তাদের পোশাকে এই উডব্লকের ব্যবহারের মাধ্যমে আমাদের দেশের পোশাকশিল্পে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

তাহমিনা সুলতানা মীনা

 
 
 

Comments


STAY CONNECTED

  • Facebook Clean
  • Twitter Clean
  • Pinterest Clean
  • Instagram Clean

BE OUR FRIEND

Thanks for submitting!

NEED ASSISTANCE?

 

123-456-7890

rujbasgarnish@gmail.com

 

© 2035 by Rujba's Garnish

bottom of page